আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের আয়োজনে শোক দিবস পালিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা কৃষক লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।

এসময় অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন- জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কবিরুল আলম মাঁও,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান বেলায়েত হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান (আহাদ),জেলা কৃষকলীগের সহ-সভাপতি এ্যাড. শরীফ কায়সার আহমেদ ও উপজেলা কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে কাঙালি ভোজ বিতরণ করা হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর