লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার ভাঙ্গন এলাকা পরিদর্শন ও জিও ব্যাগ ডাম্পিংয়ের স্থান নির্ধারণ করেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) আব্দুল মান্নান। সকাল থেকে রামগতি কলনগর বাঁচাও মঞ্চের উদ্যোগে স্পীড বোট যোগে মতির হাট থেকে রামগতি পর্যন্ত বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।
এসময় নদীর পাড় এলাকায় বিপদ সংকেতের প্রতীক লাল পতাকা উড়িয়ে নদী ভাঙ্গন রোধে বিভিন্ন স্লোগান দেয় হাজার হাজার মানুষ। একই সাথে এমপির নজর কাড়তে মিছিলে মিছিলে উপস্থিত মানুষ সমাবেশে পরিনত হয়।
পরে পতাকাধারী হাজার হাজার মানুষের উপস্থিতিতে ১১ টি সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন এমপি। স্থায়ী বাঁধের পূর্বে সাময়িক জিও ব্যাগ ডাম্পিং করাসহ শীত মওসুমে স্থায়ী বাধের আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন,কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, কমলনগর উপজেলা আওয়ামীলিগেরর সাধারণ সম্পাদক এড. নুরুল আমিন রাজু, এমপি পুত্র তাসফিক মান্নান, কমলনগর রামগতি বাঁচাও মঞ্চের আহবায়ক এড. আবদুস সাত্তার পালোয়ান সহ স্থানীয়গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বার্তাবাজার/এসআর