নকলায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনা সদস্য নিহত

শেরপুর জেলার নকলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিনুল ইসলাম (৪৮) নামে সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন। ১৫ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। সে নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পুলাদেশী গ্রামের মৃত নূর রহমানের ছেলে। নিহত আমিনুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম বৃহস্পতিবার রাতে তার মৎস্য চাষের পুকুরে দেওয়া বিদ্যুতের লাইনে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম কে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ ও বানেশ্বরদী ইউপি’র চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর