সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

সাপ ধরতে গিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে সাগর মিয়া (৪৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামে। সেলিম মাটি কাটা লেবারের সর্দার।

এলাকাবাসী জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে সাগর মিয়া খবর পেয়ে এ উপজেলার বেগম দুল্যা গ্রামের সেলিম মিয়ার বাড়িতে সাপ ধরতে যান। সেখানে সেলিম মিয়ার বসত ঘরের মাটি খুঁড়ে একটি কালা গোখড়া সাপ ধরেন। সাপটি বস্তায় ভরার সময় সাগরের ডান হাতে ছোবল দেয়। সেই অবস্থায় তিনি বাইরে আসেন। সাপের কামড়কে গুরুত্ব না দিয়ে বেশকিছুক্ষণ নাড়াচাড়া করেন।

এর কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর