জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পৌর মেয়রের উদ্যোগে পৌর শহরের ত্রিশটি মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা পটুয়াখালী পৌর মেয়রের উদ্যোগে শহরের মুসলিম পাড়া জামে মসজিদে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও. শামিম আহমেদ। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টে সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারিরীক সুস্থতা, দেশে – জাতির কল্যাণ কামনা, সারাদেশের ডেঙ্গু রোগে আক্রান্ত মানুষের সুস্থতা কামনা করা হয়।
পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, যার জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবে রুপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করছে। তার নীতি আদর্শ বুকে ধারণ করে মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহরের ত্রিশটি মসজিদে বিশেষ দোয়া মিলাদ এর আয়োজন করা হয়।
বার্তাবাজার/এসআর