সিরাজগঞ্জে সুস্থ্য হয়ে বাড়িতে ৩০৯ ডেঙ্গুরোগী

সিরাজগঞ্জে আরও ২৫ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারী হাসপাতালে ৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নতুন ২০ জন সহ ৪৯জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন।

শুক্রবার দুপুরের দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: রমেশ চন্দ্র সাহা জানান,জেলায় এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩’শ ৭৯জন। এদের মধ্যে ৩’শ ৯জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর