সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক লীগ ৯ নং ওয়ার্ডের উদ্যোগে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরার রসুলপুর গ্রামের পৌরসভার সাবেক কাউন্সিলর মরহুম ঠান্ডু খাঁ’র ঐতিহ্য বাহি বাড়ির সামনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক বনি, সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক লীগ ৯ নং ওয়ার্ডের সভাপতি রুবিনা জামান খান শাওলী, সহ-সভাপতি লিলি, সাধারণ সম্পাদক শিরিনা খানম প্রমুখ। আলোচনা ও দোয়া মাহফিল শেষে শতাধিক মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগ ৯ নং ওয়ার্ডের অন্যতম সদস্য জেসিয়া জামান খান।
বার্তাবাজার/এসআর