কলারোয়া হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের পুষ্প মাল্য অর্পন করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করেন।

এসময় উপস্হিত ছিলেন পৌর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসিম পাল বটু, সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ, গোপাল ঘোষ বাবু, উজ্জল দাশ এবং পূজা উদযাপন পরিষদের যুগ্নসম্পাদক সন্তোষ পাল, সুনিল সাহা, অনন্দ ঘোষ, নিত্য গোপাল রায়, অর্জুন পাল, আদিত্য বিশ্বাস সহ সংগঠনের নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর