ছলিমপুর কলেজে জাতীয় শোক দিবস পালন

সাতক্ষীরার কলারোয়ার ছলিমপুর হাজী নাছির উদ্দীন কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কলেজের হলরুমে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মো: আব্দুল আলীমের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, প্রভাষক মো: মোজাম্মেল হক, রেজওয়ান কবীর, আব্দুল মালেক ও মো: মুহাসিন রেজা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন-বাংলা প্রভাষক মো: মুহাসিন রেজা।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর