ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪-তম শাহাদাত বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) শোক দিবস উপলক্ষ্যে শোক র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শোক র্যালিতে অংশ নেন ঢাকা-২০ আসনের এমপি আলহাজ্ব বেনজির আহমেদ, সাবেক এমপি আলহাজ্ব এম.এ মালেক সহ অন্যান্যরা। উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শোক র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে ধামরাই উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব এম এ মালেক, ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ভাইস-চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ,
মহিলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
বার্তাবাজার/এসআর