কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে শোক দিবস পালিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার কামারগ্রামে বেগম শাহানারা একাডেমি প্রাঙ্গণে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন।

এসময় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন বলেন, ‘বঙ্গবন্ধু আমৃত্যু এদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেছেন। অথচ কিছু বিপথগামী বর্বরদের কারণে আমরা আমাদের অভিভাবক হারিয়েছি। এই ক্ষতি কখনো পূরণ হবার নয়।’

তিনি আরো বলেন, ‘১৫ আগস্ট বাঙালি জাতির জন্য বেদনা বিধূর দিন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। তাঁর অবর্তমানে তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়তে কাজ করছে। উন্নয়নের এই যাত্রাকে অব্যাহত রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’

এসময় অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন- ফরিদপুর জেলা কৃষক লীগের সদস্য সচিব ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ,পুলিশের সাবেক কর্মকর্তা (এআইজি)মালিক খসরু, কেন্দ্রীয় কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শেখ শওকত হোসেন,কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য জামাল হোসেন মুন্না ও ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিজান প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট কালরাতে শহীদ সকলের আত্মার প্রশান্তি চেয়ে দোয়া করা হয়।

এছাড়াও আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন মসজিদে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়ার আয়োজন করে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর