বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে নানা আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মুক্তিযুদ্ধের স্থপতি, বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিআরটিএ সাতক্ষীরা অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরিফিন, মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ আবু জামাল, সীল মেকানিক শেখ আমিনুর হোসেন, মোঃ শরিফুুর রহমান শরিফ প্রমুখ। দিবসটি উপলক্ষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার প্রতিস্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোক র্যালিতে অংশগ্রহণসহ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।