জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে জেলা বিচার বিভাগের উদ্যোগে দোয়া ও আলোচনা অনুষ্ঠান হয়েছে। শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মুজিবুর রহমান। ওইসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস, ল্যা- সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান খান, যুগ্ম জেলা জজ-১ কামাল হোসেন, যুগ্ম জেলা জজ-২ একেএম জাহাঙ্গীর আলম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, সিনিয়র সহকারী জজ শহিদুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম খান, ফারিন ফারজানা, মহসিনা হোসেন তুসী, সহকারী জজ মোঃ আতাউল্লাহ, কামরুল হাসান খানসহ অন্যান্য বিচারকগণ উপস্থিত ছিলেন।
পরে জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হরিদাস সাহা ও সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানীর নেতৃত্বে আইনজীবীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়া জেলা আইনজীবী সহকারী সমিতি, কোর্ট পুলিশসহ জজশীপ ও ম্যাজিস্ট্রেসির কর্মকর্তা-কর্মচারীদের তরফ থেকেও পৃথকভাবে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
পরে জেলা ও দায়রা জজ আদালত ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস, ল্যা- সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান খান, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হরিদাস সাহা, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কাদের খান ও এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট আব্দুর রহিম বাদল প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে ১৫ আগষ্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/এসআর