সিরাজদিখানে প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সিরাজদিখান উপজেলার ১২৮টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ছাতিয়ানতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতী শিশুরা ছড়া, কবিতা ও জাতীয় সঙ্গীতের মাধ্যদিয়ে শোক দিবস পালন করে।

বিদ্যালয় প্রধান শিক্ষিকা সোনালী দাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ছাতিয়ানতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের কার্য নির্বাহী সংসদের সহ-সম্পাদক রনি চৌধূরী। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী সোহাগ।

এছাড়া ও উপস্থিত ছিলেন কোলা ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলমগীর হাওলাদার, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ ফেরদৌস, কোলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এছাড়া আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দ। এসময় ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথী রনি চৌধূরী। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর