পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে গলা টিপে হত্যা

দিনমজুরীর পাওনা টাকা চাওয়ায় গৃহস্থের হামলায় এক দিনমজুর নিহত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শেরপুর জেলার নকলা উপজেলার চরমধুয়া গ্রামের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জলিল মিয়া (৫৬) ওই এলাকার মৃত ছফর উদ্দিনের ছেলে।

নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজু সাঈদ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, চরমধুয়া নামাপাড়া এলাকার হাজী মোশারফ হোসেনের নিকট মজুরীর ৭০০ টাকা পাওনা চাইতে গেলে দিনমজুর জলিলের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাজী মোশারফ উত্তেজিত হয়ে জলিলকে গলা চেপে ধরে উপর দিকে তুলে মাটিতে আছাড় দিলে জলিল ঘটনাস্থলেই মারা যায়। এদিকে দিনমজুর জলিল মারা যাওয়ার পর হত্যাকারী মোশারফ দৌড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত জলিলের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এহত্যা কান্ডের ঘটনায় নকলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর