কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস যথাযথ মর্যাদা আর ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ।
বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের ব্যানারে শোক র্যালি পৌরসদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । নেতৃত্ব দেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ নাহিদ হাসান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেছবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসআর