লক্ষ্মীপুর জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ আথাকরা উচ্চ বিদ্যালয়ে সারাদেশের ন্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আথাকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মজিবুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নকুল চন্দ্র বনিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ নং ভোলাকোট ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব বশির আহম্মেদ ভিপি মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য যুবলীগ নেতা জাকির হোসেন,স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিন, আথাকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ছায়েদ আলী,বিদ্যালয়ের সকল শিক্ষক,ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।
শোক দিবসে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন ও তার ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া কামনা করেন।
বার্তাবাজার/কে.জে.পি