সিংগাইরে বাস চাপায় হেলপার নিহত

সিংগাইরের ভূমদক্ষিণ বাস স্ট্যান্ডে বাস চাপায় ১৪ বছর বয়সী অজ্ঞাত কিশোর নিহত হয়েছে। এঘটনায় বাস চালক আব্দুল (৪৫) কে লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে ।

বুধবার রাত ৭ টা ১০ মিনিটে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ বাজার বাস স্ট্যান্ডে সিংগাইর থেকে ঢাকাগামী বাসের (যশোর-জ- ১১-০০-৩৫) চাকায় পিষ্ট হয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । আটককৃত বাস চালক প্রাথমিকভাবে বলেন, নিহত কিশোর তার গাড়ির হেলপার । আজই সে গাড়িতে কাজ করার জন্য উঠেছে । নিহতের বাড়ি উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়া গ্রামে এবং তার পিতা জুতার দোকান করে বলে জানায় বাস চালক । বাসের সুপারভাইজার কাজল (২৮) বাস সাইড করার কথা বলে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস থামিয়ে যাত্রী উঠা-নামার পর গাড়িটি ছেড়ে দিলে গাড়ির সামনে থাকা অটো বাইকের সাথে নিহত হেলপারের ধাক্কা লাগে । সেখানে পড়ে গেলে তার মাথার উপর দিয়ে বাসের চাকা চলে যায় এবং ঘটনাস্থলেই নিহত হয় ।

এঘটনায় সিংগাইর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানা পুলিশ । নিহত হেলপারের লাশটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর