এবার ডেঙ্গুর কাছে হেরে গেলো কিশোরগঞ্জের নাসরিন

ডেঙ্গুর কাছে হেরে গেলো কিশোরগঞ্জের নাসরিন আক্তার (২০) নামে এক গৃহবধু । বুধবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাসরিন কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসের গাঁও গ্রামের কাশেমের স্ত্রী। তিনি এক সন্তানের মা।

নাসরিনের স্বামী কাশেম জানায়, নাসরিন ঢাকা থেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে স্বজনদের সাথে ঈদ করতে যায় । কিন্তু; ঈদের পর দিন রাতে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে রাত ১টা দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা সময় নাসরিন মারা যান।

এ ঘটনার পর তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর