রাজধানীর লালবাগে ভবনে আগুন

রাজধানীর লালবাগে পোস্তা নামক এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

ভবনটিতে অবস্থিত একটি পলিথিন কারখানা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

বুধবার রাত পৌনে ১১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, লালবাগ পোস্তা ওয়াটার অক্সফোর্ড রোড এলাকায় ওই পলিথিন কারখানাটি অবস্থিত। আগুন লাগার কারণ এখনও জানতে পারেননি তারা।

বিস্তারিত আসছে……

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর