উত্তাল বঙ্গোপসাগর : দুটি ট্রলার ডুবি, ১৩ জেলে উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দর চ্যানেলের বুড়াজালিয়া লাল বয়া এলাকায় মঙ্গলবার সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ১৩ জেলে নিয়ে দুটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে।দুটি ট্রলার ডুবির ঘটনার কয়েক ঘন্টা সাগরে ভাসার পর অণ্য জেলেদের সহায়তায় ১৩ জেলে ও ট্রলার উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন আব্দুল হকের ট্রলারের আব্দুল হক, বেল্লাল, মিজানুর, জলিল, সলেমান, আবু, জুয়েল ও মতিন এবং জহিরুল ইসলামের ট্রলারের জহিরুল, হারুন ফাকির, কালাম, তরিকুল ও সোনা মিয়া। তাদের সবার বাড়ি বুড়া জালিয়া গ্রামে।

ট্রলার মালিক জুহরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর দুইটায় তার ট্রলারটি পাঁচ জেলে নিয়ে ডুবে যায়। অপর ট্রলার ডুবির ঘটনা ঘটে রাত সাড়ে নয়টায়। এ ঘটনায় দুটি ট্রলার ও জেলেদের উদ্ধার করা হলেও ট্রলারের জাল ও অন্যান্য মালামাল খুঁজে পাওয়া যায়নি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর