লক্ষ্মীপুর সদরের সুতারগুপ্ত এলাকায় সোনিয়া নামের একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে গাছের সাথে ধাক্কা লেগে একই পরিবারের ৬ জনসহ অন্তত ১৮ জন আহত হয়। আহতদের ১৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। বাকীদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গুরুত্বর অবস্থায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।
আহত বাস যাত্রীরা জানান, রামগতি থেকে লক্ষ্মীপুরের উদ্যেশে ছেড়ে আসে। পরে বাসটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে। এতে প্রায় ১৮ জন আহত হয়।
বার্তাবাজার/কে.জে.পি