ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় ঋণের টাকা শোধ করতে না পেরে মঞ্জুরুল ইসলাম নামের এক পোশাক শ্রমিক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৪ আগস্ট) দিবাগত রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরের ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় বলে জানা যায়।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক বিজন দাস জানান, নিহতের স্বজনদের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পরেই আসল তথ্য জানা যাবে।
উদ্ধারকৃত লাশের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের মরদেহ পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
বার্তাবাজার/কে.জে.পি