লক্ষ্মীপুর সদর উপজেলা কুশাখালী ইউনিয়নের পূর্ব নলডগী বায়তুন নূর ইসলামিয়া নুরানী মাদরাসার শতাধিক অসহায় গরীব দুঃস্থ্য শিশু শিক্ষার্থীদের মাঝে কোরবানীর গোস্ত বিতরণ করা হয়েছে।স্থানীয় সমাজসেবক ও শিক্ষাবিদ মুঃ সাইফুল ইসলাম করিমের ব্যবস্থাপনায় ঈদের দ্বিতীয় দিন সকালে মাদরাসা প্রাঙ্গনে এসব গোস্ত বিতরণ করা হয়।
এসব মহতি উদ্যোগের সাথে যারা সমর্থন ও সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করিম বলেন, সমাজে অসহায় গরিব ও অসংখ্য দুঃস্থ্য রয়েছে। যাদের পাশে আমাদের বিত্তবানরা দাঁড়ালে সমাজে আর কোন গরীব না খেয়ে থাকবেনা। সবাইকে সমাজের সকল ভালো কাজে এগিয়ে আসার আহবান জানিয়ে আগামীতে ও এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। গোস্ত বিতরণকালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কেএ