ঢাকার উপকন্ঠ ধামরাইয়ে গরীব ও হতদরিদ্রের মাঝে বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে কুরবানীর গোশত বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের উদ্যোগে মোকামটোলা মসজিদের মাঠে আনুষ্ঠানিকভাবে ৩০০ অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে কোরবানির গোশত বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালক এবং সভাপতি হিসেবে ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোহাদ্দেস হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব, মোকামটোলা মসজিদের ইমাম আব্দুল হাকিম প্রমুখ সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে হতদরিদ্রদের মাঝে কোরবানির গোশত বিতরণ এর পাশাপাশি ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/কে.জে.পি