সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ সোসাইটি’র পক্ষ থেকে সাধারণ সম্পাদক। গতকাল সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় মাননীয় মেয়রের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে ‘এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ সোসাইটি’র সাধারণ সম্পাদক মোঃ অাল মাসুদ খান হিরো মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার অাব্দুল খালেক এর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং খুলনাতে সোসাইটির বিভিন্ন সামাজিক ও দাতব্য কাজে খুলনা সিটি কর্পোরেশন এর সহযোগিতা কামনা করেন।
এসময় মেয়র মহোদয় বলেন, খুলনার উন্নয়নে তিনি সকল সামাজিক কাজে সহযোগিতা প্রদান করে অাসছেন। তিনি ‘এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ সোসাইটি’র খুলনাতে সামাজিক এবং দাতব্য কাজে খুলনা সিটি করপোরেশনের সকল প্রকার সহযোগিতার অাশ্বাস প্রদান করেন।
বার্তাবাজার/কে.জে.পি