পটুয়াখালী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও পৌর এলাকায় বসবাসরত হিজড়া জনগোষ্ঠীর মাঝে কোরবানি গোশত ও রান্না সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সকালে কলের পুকুরপাড় কিন্ডারগার্টেন স্কুলে পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ কোরবানি গোশত ও রান্না সামগ্রী বিতরণ করেন।
এসময় ১৭০জন পরিচ্ছন্নতা কর্মী ও ১৭জন হিজরাদের ২কেজি করে গোশত, ১কেজি পোলাও চাল, ১লিটার তৈল, গরম মসলা, আদা, রসুন, পেয়াজ ও হলুদ মরিচের গুড়া বিতরণ করা হয়।
এদিকে অল্প বেতনে চাকরি করা পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে যেন গোশত ও রান্না সামগ্রী পেয়ে ঈদ আনন্দে যুক্ত হয়েছে নতুন মাত্রা। সবাই ছেলে মেয়ে নিয়ে কুরবানির ঈদে এই সহায়তা পেয়ে ফেলেছেন তৃপ্তি নিঃশ্বাস।
হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা জানান, আজ সমাজের পিছিয়ে পড়া। সমাজের কেউ আমাদের স্বাভাবিক চোখে দেখে না। আমরাও তো মানুষ। আমাদের সবার মত বাচার ও জীবন চালানোর অধিকার আছে। আজ মেয়র মহোদয় আমাদের ডেকে এনে গোশত মসলা দিলেন।
তারা আরও বলেন, মেয়র সাহেব আমাদের ঘরও বানিয়ে দিবেন। আমরাও সুন্দর ভাবে বাঁচতে চাই।
বার্তাবাজার/কে.জে.পি