সাবেক তথ্যমন্ত্রী রাজনীতি বিশ্লেষক ড. মিজানুর রহমান শেলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সোমবার তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
তাঁর মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে। নেতৃবৃন্দরা হলেন , সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও বার্তা বাজার ), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (সাপ্তাহিক দখিনার দূত), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃআবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন ), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টিভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ। উল্লেখ্য, রাষ্ট্রবিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. মিজানুর রহমান শেলী গত ২৫ জুন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
তার নাতি মাহফুজ মিজান জানান, রাজধানীর শমরিতা হাসপাতালের মর্গে ড. মিজানের মরদেহ রাখা হবে। বিদেশে অবস্থানরত তার ছেলে দেশে ফেরার পর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে। ড. মিজানুর রহমান শেলী বাংলাদেশের অন্যতম সৃজনশীল চিন্তাবিদ, গবেষক, নেতৃস্থানীয় সমাজকর্মী ও সাহিত্যিক ছিলেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বতন্ত্র, বেসরকারি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং এশিয়ান অ্যাফেয়ার্স-এর সম্পাদক ছিলেন তিনি।ড. মিজানুর রহমান শেলী বাংলাদেশ এবং পাকিস্তান উভয় সরকারের আমলা হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ বিভাগের পরিচালক ছিলেন।
তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। ১৯৯০ সালে তিনি সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেন।
বার্তা বাজার/কেএ