শেরপুরের শহীদ গাজিউর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে আজ রোববার সকাল ১১টায় শেরপুর পৌর শহরের সকাল বাজারস্থ নবমী সিনেমা হলের সামনে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ জানে আলম খোকা।
শহীদ গাজিউর রহমান স্মৃতি সংসদের সভাপতি মো. জসিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আরিফুর রহমান ম-ল, সাবেক জিএস শফিকুল ইসলাম রিপন, বিএনপি নেতা রুবেল পোদ্দার, শহীদ গাজিউর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম স¤্রাট, শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে পৌর শহরের বন্যা কবলিত ২শতাধিক ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
বার্তা বাজার/কেএ