রায়গঞ্জে বেপরোয়া বাসের চাপায় স্বামী ও স্ত্রীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের চাপায় স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের সোলোমাইল গদাইপুর জোড় ব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় রায়গঞ্জ পৌর এলাকার লক্ষীখোলা গ্রামের মৃত আহসান আলীর ছেলে মো. রফিকুল ইসলাম জিন্নাহ (৪৫) ও তার স্ত্রী মোর্শেদা খাতুন (৩৭) নিহত হন। নিহত মো. রফিকুল ইসলাম জিন্নাহ সাংবাদিকতা ও পশু চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

নিহত ব্যক্তিদের এ তথ্য নিশ্চিত করে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ জানান,গাদাইপুর জোড় ব্রীজ নামক এলাকায় স্কাইলাইন নামক বাসের সাথে ভ্যানের ধাক্কা লাগলে ভ্যান আরোহী রফিকুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোর্শেদা খাতুন বাসের চাপায় নিহত হয়।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনাস্থলেই রফিকুল ইসলামের স্ত্রী মোর্শেদা খাতুন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা রফিকুল ইসলামকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এবং ভ্যানচালক সাইফুল ইসলাম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একই পরিবারে দু’জনের মৃত্যুতে তাদের আত্নীয় ও পরিজনদের মাঝে শোক বিরাজ করছে।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর