পটুয়াখালীর ২২ গ্রামে অগ্রিম ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালীর বিভিন্ন উপজেলার ২২ গ্রামের পবিত্র ঈদুল আজহা পালন করছেন। আজ রবিবার সকাল ৯ টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

দরবার শরীফ জামে মসজিদে জামাতে ইমামতি করেন মাওলানা আবদুল গনি। পটুয়াখালী সদর, নিশানবাড়িয়া, দুমকী, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা, কলাপাড়া উপজেলার ছয়টি গ্রামসহ বেশকিছু এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পশু কোরবানি করেন।

স্থানীয় বাসিন্দা সাইফুল জানান, ঈদের নামাজ আদায় করার পরে অন্যরকম ভালো লাগছে। বদরপুর দরবার শরীফ জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল গনি জানান, প্রতিবারের মতো এবারও তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ও নামাজ শেষে পশু কোরবানি দিয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর