টাঙ্গাইলের মধুপুরে স্বপন ফকির নামে আশ্রায়ণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি পরিবারের ২০টি ঘর পুড়ে গেছে। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা গ্রামে স্বপন ফকির আশ্রায়ণ কেন্দ্রে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।স্থানীয়রা জানান, আগুনে শিখা আশ্রায়ণ কেন্দ্রের এক এক করে ১০ পরিবারের ২০টি ঘরে লেগে যায়।
খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলোয়ার হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আশ্রায়ণ কেন্দ্রের বাসিন্দা নমেজ আলীর ঘরে আগুন লাগে। পরে এটি পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
বার্তা বাজার/কেএ