টাঙ্গাইলের ঘাটাইলের উপজেলাধীন ভোজদত্ত ও কালিহাতী উপজেলা বীরবাসিন্দা সীমানা সংলগ্ন ঈদগাহ মাঠ পবিত্র ঈদুল-আযহা এর নামাজ আদায় কে কেন্দ্র করে আইন শৃংখলা অবনিত হওয়ার আশংখায় ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬.৩০মিনিটি পর্যন্ত ১৪৪ধারা জারী করেছেনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্েরট মোহাম্মদ সাইদুর রহমান ।
লিখিত আদেশথ থেকে জানা যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাধীন ভোজদত্তও কালীহাতি উপজেলা বীরবাসিন্দা গ্রামের সীমানা সংলগ্ন ঈদগাহ মাঠে ৪০০গজ পরিসীমার মধ্যে সকল প্রকার সমাবেশ, শ্লোগান, মিছিল, মিটিং, শোভাযাত্রা ,পিকেটিং মাইক্রোফোন ব্যাবহার ঢাকঢোল পিটানো গোলযোগ সৃষ্টি লাঠিসোটা ,অস্ত্রসস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পরিবহন এবং সর্বসাধারণের বে-আইনী অনু প্রবেশ নিষিদ্ধ ঘোষনা করেছেন ।
এ বিষয়ে ঘাটাইল ইদগাহ মাঠে ১৪৪ধারা বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ কামরুল ইসলাম জানায় যেহেতু দির্ঘদিন ধরে ঘাটাইল উপজেলা ভোজদত্ত ও কালীহাতি উপজেলা বীরবাসিন্দা গ্রামের বিরোধ রয়েছে যাতে আইন শৃংখলার অবনতি না হয় সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বার্তা বাজার/কেএ