টাঙ্গাইলে ১৪’শ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

টাঙ্গাইলের ঘাটাইলের হামিদপুর থেকে ১৪’শ পিস ইয়াবাসহ হাসানুর(৩০)ও আরমান(২৫) নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর)’র অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর নের্তৃত্বে এসআই মোঃ নুরুজ্জামান,এমসআই সুমন চৌধুরী,এমসআই মোঃ আবু হাশেম,আব্দুর রাজ্জাক,মোঃ ফয়জুর রহমান,মোঃ মফিজুর রহমানসহ একদল ডিবি পুলিশ বৃহস্পতিবার মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ঘাটাইলের হামিদপুরের মেসার্স হামিদপুর ফিলিং স্টেশনের সামনের এলাকা থেকে ১,৪০০ পিস ইয়াবা উদ্ধার ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি লাল রংয়ের প্রাইভেটকার সহ ওই ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর