ঈদ সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে ইবি ছাত্রলীগ সভাপতি

বানভাসি মানুষদের কষ্ট লাঘবে কুড়িগ্রামের দুর্গম এলাকার বন্যা দুর্গত আড়াইশ’ পরিবারের পাশে ঈদ সামগ্রী ও ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এসএম রবিউল ইসলাম পলাশ।

শনিবার (১০ই আগস্ট) বেলা ১২টায় কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, ইবি’র আয়োজনে কুড়িগ্রামের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে এবং চর নারায়নপুরে বন্যা কবলিত মানুষের মাঝে তিনি এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

দলীয় সূত্রে জানা যায়,কুড়িগ্রাম জেলার আড়াইশ’ বন্যা দূর্গত পরিবারের মাঝে চাল,ডাল,তেল,আলু,লবন,সেমাই,চিনি, গুড়ো দুধ প্রভূতি সহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইবি ছাত্রলীগ সভাপতি।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা ও ভোগ ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, ইবি এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা যায়।

এবিষয়ে জানতে চাইলে এসএম রবিউল ইসলাম পলাশ বার্তাবাজার’কে বলেন,বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমাদের সকলের উচিত যে যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানো।

সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা ঈদ ভালো ভাবে পালন করতে পারবে সে লক্ষ্যে আমাদের এ ত্রাণ বিতরণ করা,যদিও আমাদের সামর্থ্য তেমন ছিলো না তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ভবিষ্যতে এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেবো।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর