পটুয়াখালী-কুয়াকাটা মহা সড়কের করমজাতলা নামক এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার চাঁন মিয়া হওলাদার নিহত হয়েছে। ১০ আগস্ট রাত তিন টায় সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে করমজাতলা এলাকায় অভিযানে গেলে চাঁন মিয়া তার বাহিনী নিয়ে পুলিশের উপর হামলা গুলি চালায় এ সময় পুলিশ আত্ম রক্ষায় পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন।
পরে ঘটনা স্থল থেকে পুলিশ এনায়েত মিয়ার রেন্ট্রি গাছের বাগানের মধ্য থেকে চাঁন মিয়া হাওলাদারের লাশ উদ্ধার করে। এ সময় দেশী তৈরী একটি পাইপগান, একটি সার্টার গান, ০৬ রাউন্ড বন্ধুকের খালি কার্তুজ, ৬টি বগি, ১টি বড় রামসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পটুয়াখালী সদর থানা, ঢাকার বাড্ডা থানাসহ বিভিন্ন থানায় নিহত চাঁন মিয়া হাওলাদারের বিরুদ্ধে হত্যা, ধর্ষন, ডাকাতি, দস্যুতা, অস্ত্র, বিস্ফোরকসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে রাখা হয়েছে।
নিহত চাঁন মিয়া হওলাদার পাশ্ববর্তী বরগুণা জেলার আমতলী উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রামের মোতাহার হাওলাদারের পুত্র বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/কে.জে.পি