কৃত্রিমভাবে গরু মোটা তাজা, একজনের ছয় মাসের কারাদণ্ড

রাজধনীর সবচেয়ে বড় পশুর হাট ও বাস টার্মিনাল গাবতলীতে পৃথক অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার দুপুর থেকে রাত ৯টা পযর্ন্ত এ অভিযান চালানো হয়। এ সময় এক জনকে কারাদণ্ড ও পাঁচটি পরিবহনকে জরিমানা করা হয়েছে।

পশুর হাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। একই সময় গাবতলী আন্তঃজেলা টার্মিনালে আদালত চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দীন। আদালতকে সহায়তা করে র‌্যাব-৪।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, গাবতলী পশুর হাটে স্টেরয়েড ইনজেকশন দিয়ে কৃত্রিমভাবে গরু মোটা তাজা করার অপরাধে এক জনকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এদিকে, র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজিদুল ইসলাম জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে গাবতলী বাস টার্মিনালে পাঁচটি পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। যাত্রীদের থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর