বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জোলাপড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম ও ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান মেধাবী ছাত্রনেতা এসএম রবিউল ইসলাম পলাশকে নিজ জেলায় আগমন উপলক্ষে ছাত্রলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তাকে বরণ করে নিয়েছে।এসময় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
জানা যায়,ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর ৯ই আগস্ট প্রথম বারের মত নিজ এলাকা কুড়িগ্রামের সর্বস্তরের জনসাধারণ উষ্ণ শুভেচ্ছায় বরণ করে নেয় এই ছাত্রনেতাকে।
দলীয় সূত্রে জানা যায়,প্রথমে রংপুর জাহাজ কোম্পানি মোড়ে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে বরণ করেন। তবে শোকের মাস আগস্টের কারনে তিনি এসময় ফুল গ্রহন করেননি এবং সকল ধরনের আনন্দ উল্লাস পরিহার করেন।
এরপর লালমনিরহাটের তিস্তা বাস স্ট্যান্ড মোড়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা তাকে অভ্যর্থনা জানায়।পরবর্তীতে কুড়িগ্রাম জয়বাংলা মোড়ে সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে সাদরে গ্রহন করেন।সবশেষে নিজ ইউনিয়ন ভোগডাঙ্গায় ইউনিয়ন ছাত্রলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা বিশাল মটরবাইক শোভাযাত্রা করে তাকে নিজ এলাকায় বরণ করে নিয়ে আসে।
নেতাকর্মীদের এই উষ্ণ ভালাবাসার অনুভূতি জানতে চাইলে এসএম রবিউল ইসলাম পলাশ বার্তাবাজার’কে বলেন, আমি আজ অবেগে আপ্লুত, এই ভালোবাসার প্রতিদান দেয়ার মত ক্ষমতা হয়ত আমার নেই তারা আমাকে ভালোবাসা দিয়েছে ভালোবেসেই তাদের প্রতিদান দিতে চাই।এ অঞ্চলের মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই।
এসময় তিনি সারা জীবন মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
বার্তাবাজার/এসআর