লঞ্চঘাট, বাসস্টান্ড ও গরুর হাটে পুলিশের কন্ট্রোল রুম স্থাপন (ভিডিওসহ)

ঈদের ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং মানুষ যাতে নিরাপদে কোরবানীর পশু কিনতে পারে সে জন্য পশুর হাট, লঞ্চঘাট এবং বাসস্ট্যান্ডে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম এসব কন্ট্রোল রুম উদ্ভোধন করেন। পুলিশ কন্ট্রোল রুমে জাল নোট শনাক্ত করার মেশিন থেকে সাধারণ মানুষকে সেবা প্রদান সহ ডেঙ্গু বিষয়ে মানুষকে সচেতন করলে লিফলেট বিতরন করার উদ্যোগ নেয়া হয়েছে।

ডিআইজি তার বক্তব্যে ব্যক্তি ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন সহ জেলা পুলিশের কর্মকর্তা এবং হাট কর্তৃপক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

ভিডিও….

বরিশালে পুলিশের কন্টোলরোম চালু

পটুয়াখালীতে ঈদের ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চঘাট, বাসস্ট্যান্ড ও পশুর হাটে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন….রিপোর্টঃ মোঃ মোঃ মিজানুর রহমান এনামুলপটুয়াখালী প্রতিনিধি, বার্তা বাজার।

Gepostet von Barta Bazar am Freitag, 9. August 2019

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর