ভারতের সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করে কাশ্মীরে বিশেষ মর্যাদা তুলে নিয়েছে ভারত সরকার।এর প্রতিবাদে প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শুক্রবার (০৯ আগস্ট) জুমার নামাজের পর এই কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।ভারতের এমন সিদ্ধান্তে বিক্ষোভে ফুঁসে উঠে ইসলামী জনতা।কড়া প্রতিবাদ জানানো হয় সেখান থেকে।
শহরের বড় মসজিদে নামাজ শেষে মিছিলটি শাহ্ ফতেহ আলী বাজার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশ বক্তব্য দেন ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুল হক, আবদুস সালাম প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে কাশ্মীরিদের সাংবিধানিক মর্যাদা ফিরিয়ে দেয়ার দাবি জানান নেতাকর্মীরা।
বার্তাবাজার/এএস