শ্রীলঙ্কার ঘোষিত স্কোয়াডে চমকে ঠাসা

চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা।সে লক্ষ্যে শুক্রবার (০৯ আগস্ট) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণ করেছে শ্রীলঙ্কা।তবে লঙ্কানদের ঘোষিত স্কোয়াডে রয়েছে চমকে ঠাসা।ফিরছেন সাবেক দুই লঙ্কান দলনেতা!

বাজে ফর্মের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার সবশেষ টেস্ট সিরিজে ছিলেন না সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমাল। আরেক সাবেক দলনেতা অ্যাঞ্জেলো ম্যাথিউজও ওই সিরিজে খেলতে পারেননি চোটের কারণে। অবশেষে ঘোষিত স্কোয়াডে রাখা হলো সাবেক এই দুই দলনেতাকে। ঘোষিত দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলাও।

উল্লেখ্য, যথারীতি শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দিমুথ করুনারত্নে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে আগামী ১৪ আগস্ট। এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

শ্রীলঙ্কা ১৬ সদ্যেসর দলঃ
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল, লাহিরু থিরিমানে, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নিরোশান ডিকবেলা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ এম্বুলদেনিয়া, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ওশাদা ফের্নান্ডো, লাকশান সান্দাকান ও বিশ্ব ফের্নান্ডো। ক্রিকইনফো

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর