কাশ্মীর ইস্যু: হঠাৎ চীন সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী

জম্মু-কাশ্মির বিভক্তির পর ফের চরম অবনতি হয়েছে ভারত-পাকিস্তানের সর্ম্পক। ঠিক সেই সময়ে চীন সফরে গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি। এ খবর দিয়েছে নিউইর্য়ক টাইমস ও এক্সপ্রেস ট্রিবিউন। এর আগে, কাশ্মির বিভক্তি ইস্যুতে উদ্বেগ জানিয়েছিলো চীন।

ওই প্রতিবেদনে বলা হয়, কাশ্মির ইস্যুতে আলোচনা করতেই চীনে গেছেন কুরাইশি।

শুক্রবার সেখানে তিনি এ বিষয়ে এক আলোচনায় অংশ নেবেন। এর আগে, চীনের উদ্দেশ্য বিমানে ওঠার আগে কুরাইশি বলেন, ইসলামাবাদের আস্থাভাজন বন্ধু দেশ চীনকে তিনি কাশ্মির পরিস্থিতি নিয়ে অবহিত করবেন।

হঠাৎ পাক পররাষ্ট্রমন্ত্রীর চিন সফর নিয়ে বিভিন্ন মহলে আলোচনার ঝড় বসেছে।সবার একই প্রশ্ন কাশ্মীর নিয়ে কোন বড় ধরনের কিছু হবে না তো?

এদিকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা (স্বায়ত্বশাসন) বাতিল নিয়ে চীনের সঙ্গে সীমানা বিতর্কে জড়িয়েছে ভারত সরকার।

মঙ্গলবার বেইজিং এক বিবৃতিতে বলেছিল,চীন-ভারত সীমান্তের পশ্চিম অংশে ভারতের প্রশাসনিক এখতিয়ারের মধ্যে চীনা এলাকার অন্তর্ভুক্তি নিয়ে বরাবরই বিরোধিতা করে আসছে বেইজিং। এ অবস্থানটি দৃঢ়,অবিচল ও কখনও পরিবর্তন হয়নি। সম্প্রতি দেশের অভ্যন্তরীণ আইন সংশোধনের মধ্য দিয়ে ভারতীয় পক্ষ একতরফা চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে যাচ্ছে।

মঙ্গলবারই চীনের সতর্কতার জবাবে পাল্টা সতর্কতা দিয়েছে দিল্লি। জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিলকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করা হয়।

চীনকে এ ব্যাপারে মন্তব্য না করার আহ্বান জানিয়ে ভারতীয় পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, ভারত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে না এবং অন্য দেশগুলোও একই পথ অনুসরণ করবে বলে আশা রাখি আমরা।

ভারত ও চীনের সঙ্গে লাদাখ নিয়ে সীমান্ত বিরোধ রয়েছে। বিরোধপূর্ণ এলাকা লাদাখের নিয়ন্ত্রণ বেইজিংয়ের হাতে হলেও ভারত বরাবরই একে নিজেদের এলাকা বলে দাবি করে আসছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর