রাস্তায় নেমেছে কাশ্মীরের হাজারো নারী (ভিডিও)

ভারত সরকারের বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে কাশ্মীরের নারীরা।যদিও ইন্টারনেট সংযোগ না থাকায় তারা কারো সঙ্গে যোগাযোগ করতে পারছে না।অনেকে জানে না কেন হঠাঃ ১৪৪ ধারা জারি কাশ্মীরে।

মোদি সরকারের এমন কৌশলের কাছে নির্বিষ অনেকটা ঝিলমের তীর।তবে সকলের ধারণা আগামী সোমবার ঈদ উপলক্ষে হয়ত সবাই একত্রি হবে।আর তখনি ক্ষোভের আগুনে জ্বলতে পারে ভারতীয় সরকার।

এরই মধ্যে অনেক জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।আটক হয়েছে হাজার হাজার মানুষ।শহীদও হয়েছেন অনেকে।

কাশ্মীরি মহিলাদের পদযাত্রার এক ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও অনুযায়ী, স্বাধীন কাশ্মীরের দাবি জানিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং ৩৭০ ধারা বাতিলের জেরেই কাশ্মীরের মহিলাদের এই বিক্ষোভ বলে দাবি করা হয়েছে ওই ভিডিও-পোস্টে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর