পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারীর টানে বাড়ি ফিরছে শহরে বসবাসরত মানুষ।কিন্তু যে উচ্ছ্বাস নিয়ে বাড়ি ফেরা তা বিশ্বাস হয়ে উঠে পথে পথে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৪০ কি.মি রাস্তায় ধীরে ধীরে চলছে গাড়ি। কিন্তু গত মধ্যরাতে এ রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, গত রাতে উত্তরবঙ্গগামী গাড়ীর চাপ বেড়ে যাওয়ায় মধ্যরাত থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়।
এ ছাড়া মহাসড়কের পুংলি, এলেঙ্গা ও রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনায় গাড়ি বিকল হয়ে যায়। এ সময় গাড়িগুলি সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এ কারণে যানজট আরো তীব্র আকার ধারন করে। যানজট নিরসনে জেলা পুলিশের ৭ শতাধিক সদস্য কাজ করে যাচ্ছে।
বার্তাবাজার/এএস