সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ ৪৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানার এক পলাতক আসামিকে আটক করেছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে উক্ত ইয়াবাসহ তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হচ্ছে, উপজেলার খলিশাখালী গ্রামের হামিদ গাজীর ছেলে মোবারক ইসলাম গাজী, ও বাশিরামপুর গ্রামের মৃত পিয়ার আলী সরদারের ছেলে আঃ মজিদ সরদার ও অজ্ঞাতনামা গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, তাঁর নেতৃত্বে থানার এসআই (নিঃ) হাসানুজ্জামান সঙ্গীয় এএসআই (নিঃ) মাজেদুল ও ফোর্স এর সহায়তায় ৪৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোবারক ইসলাম গাজী, আঃ মজীদ সরদার, ও গ্রেফতারী পরোয়ানার পলাতক এক আসামিকে গ্রেফতার করে। তিনি আরো জানান, আটককৃতদের বিকালে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এসআর