ভোমরা স্থল বন্দরে দুই ট্রাকের চাপে ট্রাক হেলপারের মৃত্যু

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আল-আমিন (২৭) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে। ট্রাক হেলপার আল আমিন কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের জাফরপুর গ্রামের মৃত: এলাহি বক্সের ছেলে।

ভোমরা স্থল বন্দরের সরকারি পার্কিংয়ের ২নং গেটের ভিতরে ট্রাকের ডালা তুলতে গিয়ে দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে আল-আমিনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল-আমিন বাংলাদেশ সাতক্ষীরা-ট-১১-০৬০৯ নং ট্রাকের হেলপার ছিল। সে তার গাড়িতে ফল লোড শেষে ট্রাকের ডালা তুলতে যেয়ে তার গাড়ি এবং ইন্ডিয়ান WB-25A9556 নং গাড়ির চাপে পড়লে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান এখনও পর্যন্ত এ বিষয়ে থানায় কেহ লিখিত অভিযোগ করেননি।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর