কলারোয়ার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

সাতক্ষীরার কলারোয়ায় মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন জলাশয়ে ৪১৭ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
]
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুক্ত জলাশয়ে খুলনা জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুজ্জামান মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা মৎস্য অফিসের উপ-সহকারী পরিচালক লুৎফর রহমান, মজগুল আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজনীন খুকু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী, উপজেলা সমবায় অফিসার নওশের আলী, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপদি জুলফিকার আলী, উপজেলা মৎস্য অফিসের ত্রে সহকারী মনিজ্জারুমান প্রমুখ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর