নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশ

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগষ্ট) দুপুরে সদরের সংগলশী ইউনিয়নে কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেসরকারী উন্নয় সংস্থা গুড নেইবারসের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সংস্থার নীলফামারী শাখার ব্যবস্থাপক রোমিও গমেজ। এসময় বক্তব্য রাখেন, কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী দৌলত হোসেন, সংগলশী ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক জুয়েল রানা, জেলা স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।

বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিততে বক্তারা ডেঙ্গুর লক্ষণ ও এর বাহক প্রতিরোধে সকলের করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন।
এর আগে একটি সচেতনতামূলক শোভাযাত্রা কাজীরহাট এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর