সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পূর্ব তেলিজানা গ্রামের আবু তাহেরের ছেলে তানভীর আহমেদ (২২) ও নলকা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে আজীম (১৭)।

হাইওয়ে পুলিশ ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, নলকা এলাকা থেকে মোটরসাইকেলে করে রায়গঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিলেন তানভীর ও আজীম। এ সময় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তানভীর ও আজীমের মৃত্যু হয়।

সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, অজ্ঞাত একটি যানবাহন মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর