ভাই কেড়ে নিল ভাইয়ের প্রাণ, পরিবারে শোকের মাতম

ছোটবেলায় পাঠ্যবইয়ে একটা ভাবসম্প্রসারণ ছিল—‘অর্থই অনর্থের মূল’। দুঃখজনক হলেও সত্য আমরা কেউই সেই আপ্তবাক্যটি অন্তরে ধারণ করতে পারিনি! হয়তো মুখস্থ করে পরীক্ষায় পাস করে এসেছি, কিন্তু আমাদের বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটেনি একদমই।আমাদের জীবনের সবকিছু এখনো সেই অর্থকে ঘিরেই আবর্তিত। সেই অর্থের মোহ থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি।তার বাস্তব প্রমাণ এক ভাই কেড়ে নেয় আরেক ভাইয়ের জীবন!জীবিত ভাইয়ের নামে এখন মামলা করার প্রস্তৃতি নিচ্ছে মৃত ভাইয়ের সন্তান।

এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটনা ঘটেছে যশোরে মনিরামপুর উপজেলায়। ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই খুন হয়েছেন। নিহতের নাম মকবুল হোসেন (৫৫)।নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দেবিদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মকবুল হোসেন একই গ্রামের মৃত মকছেদ আলী গাজীর ছেলে।

নিহতের চাচাতো ভাই স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, কয়েক বছর ধরে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ চলে আসছিল।

গত ১০ দিন ধরে এ বিরোধ আরও মাথাচাড়া দিয়ে ওঠে। এরই জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে মাহফুজুর রহমান বাড়িতে গিয়ে আচমকা মকবুল হোসেনের বুকে হাঁসুয়া দিয়ে কোপ দেয়। এতে মকবুল হোসেন মাটিতে লুটিয়ে পড়ে।

স্বজনরা মকবুলকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপ কুমার বসু জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুকের বাম পাশে গভীর ক্ষতের কারণে হার্ট ক্ষতিগ্রস্ত হয়। এতেই তার (মকবুল) মৃত্যু হয়েছে।

খবর পেয়ে মনিরামপুর থানার এসআই তপন কুমার সিংহ জানান, এ ঘটনায় নিহতের ছেলে তাজমুল ইসলাম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ওসি রফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর